> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/valobashar-rajprashad-s1-ep16) | [জেসন](https://golpohub.com/episodes/valobashar-rajprashad-s1-ep16?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/valobashar-rajprashad-s1-ep16?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/valobashar-rajprashad-s1-ep16?format=atom)

# স্পিতির পথে নতুন সংকল্প

![স্পিতির পথে নতুন সংকল্প](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-1122-0482fd.webp)

---
*[পিনুরাম](https://golpohub.com/authors/pinuram)-এর [ভালবাসার রাজপ্রাসাদ](https://golpohub.com/series/valobashar-rajprashad) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 35 মিনিট*
- **মোট শব্দ:** 5,463
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

সবার মুখে একই কথা, ঠিক জায়গায় এনেছেত ওদের? হোটেলের বাইরে ঘুটঘুটে অন্ধকার, কোথাও আলোর চিহ্ণ মাত্র নেই, কিছুই দেখা যায় না, চারদিকে শুধু উঁচু উঁচু কালো পাহাড় আর দুরে কয়েকটা ছোটো ছোটো কুঁড়ে ঘরের থেকে আসা আলো। রানী আর কল্যাণী অভিকে জিজ্ঞেস করে যে ও ঠিক জায়গায় এসেছে কিনা। পরী ম্যানেজারের সাথে রুম নিয়ে দরদাম করছিল, ওদের কথা শুনে অভির দিকে তাকিয়ে হেসে ফেলে। সেই হাসে অভিকে নিয়ে যায় পুরানো স্মৃতিতে, পরীর মুখেও গতবার সেই একি প্রশ্ন ছিল। অভি কল্যাণীকে অভয় দিয়ে বলে, সকাল হলেই বুঝতে পারবে জায়গার আসল মর্ম। রাতের খাওয়া একটু দেরি করেই শেষ হয়। অরুনার জন্য আলাদা রুম নেওয়া হয়, পরী তাতে একটু চিন্তিত।

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/valobashar-rajprashad-s1-ep15) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/valobashar-rajprashad) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/valobashar-rajprashad-s1-ep17)